Site icon CPLUSBD.COM

ডবলমুরিংয়ে পিকআপ ভ্যানে আগুন

নগরীর ডবলমুরিং থানার ঈদগাঁও বাজারে আগুনে পুড়েছে একটি পিকআপভ্যান।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১১.৪৫টায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বলেন, ‘রাতে ব্যাটারির স্পার্ক থেকে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে (চট্টমেট্রো-ম-১১০৬৮১) আগুন লাগে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।