সিপ্লাস প্রতিবেদক: ঈদের আগে ঘরে ঢুকতে চাওয়ায় বৃদ্ধা মাকে কিল ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্তান আরিফকে (২৭) আটক করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নুরজাহান বেগম (৬০) তার ছেলে আরিফের সাথে থাকতেন। বিভিন্ন বিষয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে রাগ করে বের হয়ে যান নুর জাহান বেগম। কিন্তু রাতে যখন আবার বাসায় ফিরেন তখন তাকে বাসায় ঢুকতে দেয় না আরিফ।
ওসি আরও জানান, নুর জাহান বেগম যখন জোর করে বাসায় ঢুকতে চান, তখন আরিফ তাকে কিল ঘুষি মেরে আহত করে। পরে তিনি অভিযোগ করলে আরিফকে আটক করা হয়। বৃদ্ধা নুরজাহান বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।








