সিপ্লাস প্রতিবেদক: যাত্রী ও ড্রাইভার সেজে এক সেলসম্যান থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় ডবলমুরিং এ জনতা ও পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর ডবলমুরিং থানার আবিদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো আকবর ও হারুন।
পুলিশ জানায়, আকবর ও হারুন পেশাদার ছিনতাইকারী। তাদের কাজই সিএনজি চড়ে ঘুরে ঘুরে শিকার করা।
সোমবার দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারি ম্যানের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ডেলিভারি ম্যানের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আকবর ও হারুন পেশায় ছিনতাইকারী । আজ দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারি ম্যানের ৯ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করলে আশেপাশে লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।’
গ্রেপ্তারকৃত আকবরের বিরুদ্ধে ২টি এবং হারুনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন।








