Site icon CPLUSBD.COM

ডলু খালে ২০ কেজি ওজনের বোয়াল

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় আধুনগর খাস মহল এলাকার ডলু খালে ২০ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে।

৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে দিকে আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সোহেলের জালে ২০ কেজি ওজনের এই মাছ ধরা পড়েছ। সাথে সাথে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দেন।

সাবেক ইউপি সদস্য সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে শখের বসে জাল নিয়ে খালে মাছ ধরতে যাই। জালে আচমকা টান মারলে বুঝতে পারি বড় কিছু একটা আটকা পড়েছে। এসময় জাল টেনে পাড়ে তুলতেই দেখি বড় একটি বোয়াল মাছ।

তিনি আরো বলেন, বোয়াল মাছটি বাড়িতে নিয়ে এসে সেখান থেকে কেটে আত্মীয় স্বজনদের কাছে বিতরণ করি।