নিউজটি শেয়ার করুন

ডাকসু ভিপি নূরের টাকা লেনদেন, ফোনালাপ ফাঁস

এবার ফাঁস হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের টেলিফোন কথোপকথনের একটি অডিও ক্লিপ। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

অডিওতে শোনা গেছে, ভিপি নুর এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির এবং প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলছেন।

ভিপি নূরের সঙ্গে কথোপকথনে প্রবাসী ওই বাংলাদেশি বলেন, ‘আমি কিছু টাকা-পয়সা উঠিয়ে পাঠাতে চাচ্ছি। আমি জানি, তোমাদের খুব টাকা-পয়সার দরকার।’

এ সময় ভিপি নূর বলেন, ‘এই মানে যতটুকু সৎ থাকা যায় চেষ্টা করছি।’ তখন ওই প্রবাসী টাকা পাঠানোর জন্য ভিপি নূরের কাছে কিছু প্রয়োজনীয় তথ্য চান। এরপর ভিপি নূর বলেন, ‘আপনি বলছেন, ঠিক আছে-খুশি হয়েছি।’ এ সময় হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি বলেও জানান ওই প্রবাসী।

এর আগে অডিও ক্লিপের শুরুতে এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা যায় ভিপি নূরকে।

অডিও ফাঁস প্রসঙ্গে গতকাল ( ৩ ডিসেম্বর )  নুরুল হক নুরু তার ফেসবুক পেজে এসে বলেন, “আমাদের কে হেয় করার জন্য ফোন আলাপের আংশিক অংশ সাজিয়ে গুছিয়ে প্রচার করা হয়েছে। যাতে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়”