নগরীর খুলশী থানা এলাকায় সংঘটিত ডাকাতি ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে জড়িত আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজি আটক করায় সিএমপির পুলিশ কমিশনার কর্তৃক খুলশী থানাকে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার প্রদান।
এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, এই অনুপ্রেরণা আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে। তিনি এসময় সিএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসি প্রণব চৌধুরী বলেন, আমাদের সম্মানিত উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁর প্রতিটি নির্দেশনা এবং উপদেশ কাজের সফলতা নিয়ে আসে। একই সাথে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান স্যার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিকুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ) জনাব পরিত্রান তালুকদার স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। উক্ত ভালো কাজটি একটি বিভাগীয় সম্মিলিত কাজের ফসল বলে জানান ওসি প্রণব।
পুরষ্কার বিতরণের সময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম সহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন৷








