ফটিকছড়ি প্রতিনিধি: ডাক্তার ও সাংবাদিকদের করোনা ভাইরাস নিরাপত্তায় ৫ লাখ টাকার সরঞ্জাম প্রদান করেছে ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি, বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
ফটিকছড়ি উপজেলায় কর্মরত ডাক্তার, সেবিকা, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকের জন্য ২ শত পিপিই, ১ হাজার মাস্ক, সাবান, হ্যান্ডসেনিটাইজারসহ ৫ লাখ টাকার সরঞ্জাম দিয়েছেন। ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা অফিসার সাইয়েদুল আরেফীন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইলিয়াছ চৌধুরীর হাতে এসব তুলে দেন।
অন্যদিকে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকের জন্য এমপি ভান্ডারীর দেয়া পিপিই ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ অন্যান্য সাংবাদিকদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা নির্বাহীন অফিসার সাইয়েদুল আরেফীন। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা সৈয়দ শহিদুল্লাহ কোরাইশী সাংবাদিক আবু এখালাছ,ঝিনুক, আনোয়ার হোসেন ফরিদ, এম জুনায়েদসহ আরো অনেকেই।
উপজেলার নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন বলেন, মাননীয় সংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলায় কর্মরত ডাক্তার ও সাংবাদিকদের জন্য দেয়া পিপিইসহ অন্যান্য সরঞ্জাম তুলে পৃথক পৃথক ভাবে দেয়া হয়।
এতে ১ হাজার মাক্স, ২ শত পিপিই, সাবান, হ্যান্ডসেনিটাইজারসহ আপৎকালীন ফান্ডের জন্য ১ লক্ষ টাকাসহ মোট ৫ লক্ষ টাকার অনুদান দেন এমপি মহোদয়।








