Site icon CPLUSBD.COM

ডা. আসিফুল হকের করোনা জয়

খোরশেদুল আলম শামীম: করোনা জয় করলেন ডা. আসিফুল হক। তরুণ সেই চিকিৎসক এখন সুস্থ।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে দ্বিতীয় দফা টেস্টে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সহকারী সার্জনের করোনা ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। তাঁর পরিবারের সদস্যদের রেজাল্টও নেগেটিভ।

ডা. আসিফুল হকের বাড়ি বাঁশখালীর বৈলছড়িতে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী তিনি। তাঁর ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন- ‘আলহামদুলিল্লাহ। রিপোর্ট নেগেটিভ আসছে।’

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীরও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সিপ্লাসকে জানান, করোনা আক্রান্ত ডা. আসিফুল হকের ফলাফল এখন নেগেটিভ। বর্তমানে তাঁর শারিরীক কোন সমস্যা নেই। হোম কোয়ারেন্টিনে থাকতে পারলে বাসায়  ফিরে যেতে তাঁর কোন বাধা নেই। নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তাঁর পরিবারের সদস্যদের রেজাল্টও নেগেটিভ।

করোনায় আক্রান্ত হওয়ার আগে ডা. আসিফুল হক বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত দায়িত্বের বাইরে টেলিফোনেও মানুষকে সেবা দিয়ে আসছিলেন।

১৪ এপ্রিল এই চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়। ওই দিন রাত থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে আছেন।