Site icon CPLUSBD.COM

ডা. গোলাম মর্তুজা হারুণ আর নেই

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রাম ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রামের সাবেক সভাপতি, নগর বিএনপির উপদেষ্টা এবং শেভরন- এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এ গোলাম মর্তুজা হারুণ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৮ মে) দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

আজ শনিবার বাদ আসর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ডা. গোলাম মর্তুজা কোভিড পরবর্তী জটিলতা নিয়ে লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।