সিপ্লাস ডেস্ক: দুই দফা রিমান্ড শেষে ডা. সাবরিনাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার(২০জুলাই) বিকেল ৫টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক ডেপুটি জেলার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে প্রিজন ভ্যানে করে ডা. সাবরিনাকে কারাগারে আনা হয়। পরে সাধারণ বন্দীদের মতো তাকে এ কারাগারে রাখা হয়েছে।
জানা গেছে, সোমবার দুই দফা রিমান্ড শেষে ডা. সাবরিনাকে আদালতে পাঠানো হয়। এ সময় ডা. সাবরিনার পক্ষের কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে ডা. সাবরিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

