নিউজটি শেয়ার করুন

ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

সিপ্লাস ডেস্ক: ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’-এ তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৯-১১ ডিসেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ অনুষ্ঠিত হয়। ওই মেলার বিচারক প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

করোনাকালীন জনগণের সঠিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও স্বাস্থ্যসেবায় জনগণের ভোগান্তি দূরীকরণের নিমিত্তে হাসপাতাল তথ্য বাতায়ন চালু এবং স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব প্রমুখ।