নিউজটি শেয়ার করুন

ডিজিটাল বাংলাদেশ ” আওতায় বোয়ালখালী ভূমি অফিসে ই-নামজারী চালু ১মার্চ থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ’-এর আওতায় স্থাপিত হয়েছে ই-নামজারি ব্যবস্থা, তার এ সুফল পেতে যাচ্ছে বোয়ালখালীবাসী।

১ মার্চ থেকে চালু হচ্ছে উপজেলা ভূমি অফিসে শতভাগ ই-নামজারি।

সম্প্রতি যোগদান করে সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের যুগোপযোগী এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অঙ্গীকার অনুযায়ী, এ ২০১৯ সালের ১ জুলাই থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ই-নামজারি কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্য দিয়ে বর্তমানে ৪৮৫টি উপজেলা ভূমি ও সার্কেল অফিসে এবং ৩ হাজার ৬১৭টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ১ কোটির অধিক নাগরিককে সেবা দেওয়া হয়েছে।

এমতাবস্থায় সহকারী কমিশনারদের (ভূমি) প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে শতভাগ ই-নামজারি কার্যক্রমকে বেগবান ও তরান্বিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করে গত সোমবার (২৮ অক্টোবর) একটি চিঠি পাঠায় ভূমি মন্ত্রণালয়। ইতোমধ্যে সব উপজেলার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এছাড়া ই-নামজারি সিস্টেম সবার জন্য ব্যবহার উপযোগী করা হয়েছে। ভূমি অফিসের কর্মকর্তাদের সম্পাদিত কাজের মূল্যায়ন করার সুযোগও রাখা হয়েছে।

এ বিষয়ে সহকারি কমিশনার(ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, বোয়ালখালী উপজেলায় শতভাগ ই-নামজারি ১ মার্চ থেকে চালু হবে। এ বিষয়ে যে কোনো ধরণের সহযোগীতার জন্য উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে পারবেন। ভূমি নামজারি ও জমাভাগ/ জমা একত্রিকরণের জন্য অনলাইনে চাহিত প্রয়োজনীয় তথ্য পূরণ ও কাগজপত্র সংযুক্তি মাধ্যমে যেকোনো জায়গা থেকে আবেদন করা যাবে। উল্লেখ্য, ১৬১২২ হটলাইনে কল করে সহজেই সেবা প্রার্থীরা ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন।

ভূমি সেবা হটলাইন ১৬১২২ সরাসরি ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং অভিযোগগুলো ভূমিমন্ত্রী ও ভূমি সচিব পর্যবেক্ষণ করছেন।