Site icon CPLUSBD.COM

ডিসি হিলে যাত্রীবাহি রিলাক্স বাস গর্তে পড়ে গুরুতর আহত ৫ যাত্রী

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রাম নগরীর ডিসি হিলের নির্মানাধিন বিল্ডিং এর গর্তে পড়ে যাত্রীবাহি রিলাক্স বাসের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে বৌদ্ধ মন্দিরের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের খাদে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মুন্না নামে এক ব্যক্তি দূর্ঘটনা কবলিত স্থান থেকে জানান, কক্সবাজার থেকে যাত্রীবাহি রিল্যাক্স পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নগরীর ডিসি হিলের নির্মানাধিন বিল্ডিং এর গর্তে পড়ে যায়।