সিপ্লাস ডেস্ক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।
স্বপন বলেন, “তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।”
আনোয়ারা বেগমের মরদেহ মঙ্গলবারই সিএমএইচ থেকে গাইবান্ধার সাঘাটায় ডেপুটি স্পিকারের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।

