নিউজটি শেয়ার করুন

ড. ইউনূসসহ ৪জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ড. ইউনূসসহ ৪জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

সিপ্লাস ডেস্ক: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীন টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে ফৌজদারি মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর । মামলাটি করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

রোববার (১২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল।

ড. ইউনূস ছাড়াও সমন পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির বোর্ড পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল বলেন, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন। আদালত ১২ অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এর মধ্যে রয়েছে- ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি; শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি; এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি।

এসব অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে ফৌজদারি আইনে মামলা করেছে।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here