নিউজটি শেয়ার করুন

ড. মোরশেদুল আলমকে সংবর্ধনা দিলো মানবাধিকার কমিশন

হাটহাজারী প্রতিনিধিঃ  বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে ডক্টরেট ডিগ্রী অর্জনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোরশেদুল আলম’কে সংবর্ধনা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা আঞ্চলিক শাখার সভাপতি, লেখক, কবি ও গবেষক মু. সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে সেকান্দর তুহিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গভর্নর আমিনুল হক বাবু উদ্বোধনের মধ্য দিয়ে এতে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। সম্বর্ধিত অতিথি ড. মোরশেদুল আলম সংগঠন এবং উপস্থিত অতিথি ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অতিথি ছিলেন- পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. সোলায়মান। মানবাধিকার কমিশনের উত্তর জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মো. আজিজুল হক, সহ সভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. শোয়েব, মোহাম্মদ ওসমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব পাভেল, মনজুরুল ইসলাম, মনিরুজ্জামান, অর্থ সম্পাদক নন্দ গোপাল বনিকসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here