নিউজটি শেয়ার করুন

ঢাকার পথে খোকার লাশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ নিয়ে আসা হচ্ছে। বুধবার নিউইয়র্ক থেকে খোকার কফিন নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা। মরদেহ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, মরদেহের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইশরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান খোকা।

সাদেক হোসেন খোকা একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি আমৃত্যু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। একাধিকবার এমপি, মন্ত্রী ও মেয়র হন ঢাকার এই নেতা।