সিপ্লাস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব-তামিম-মুশফিকসহ দলের ২৪ ক্রিকেটার সবাই অংশ নিয়েছেন এই অনুশীলনে।
রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শেরে বাংলার ইনডোরে শুরু হয় টিম বাংলাদেশের ওয়ানডে দলের প্রস্তুতি। প্রাথমিক দলে জায়গা না পাওয়া মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই এই অনুশীলন শুরু হয়েছে।
২০ জানুয়ারি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ এবং ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে, ১৪ এবং ১৬ জানুয়ারি।
সিরিজ খেলার লক্ষ্যে আজ সকালেই ঢাকা এসে পৌঁছেছে ৩৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টিন শেষে প্রস্তুতি নিতে মাঠে নামবে তারা।
২৫ জানুয়ারি ওয়ানডে সিরিজ শেষে এই দল থেকে ১১জন ফিরে যাবে। বাকি ২৭জন থাকবে টেস্ট সিরিজের জন্য। ৩ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং ১১ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি-
তারিখ ম্যাচ সময় ভেন্যু
২০/০১/২০২১ প্রথম ওয়ানডে সকাল ১১.৩০মিনিট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
২২/০১/২০২১ দ্বিতীয় ওয়ানডে সকাল ১১.৩০মিনিট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
২৫/০১/২০২১ তৃতীয় ওয়ানডে সকাল ১১.৩০মিনিট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
০৩/০২/২০২১ প্রথম টেস্ট সকাল ৯.৩০মিনিট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
১১/০২/২০২১ দ্বিতীয় টেস্ট সকাল ৯টা ৩০মিনিট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম








