নিউজটি শেয়ার করুন

ঢাকায় দোতলা বাসে আগুন

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

দোতলা বাসটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাননি বলে জানান তিনি।