Site icon CPLUSBD.COM

ঢাকায় আসছে সিনোফার্মের ১৭ লাখ টিকা

সিপ্লাস ডেস্ক: কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসাবে পাওয়া সিনোফার্মের ১৭ লাখ টিকা ঢাকায় আসছে।
এর আগে বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে বলে জানান চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।
মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। সকালের মধ্যেই এই টিকা ঢাকায় পৌঁছাবে। এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।
প্রসঙ্গত, এর আগেও কয়েক দফায় চীন বাংলাদেশে টিকা পাঠিয়েছে। তবে তার বেশির ভাগই ছিল কেনা টিকা, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ চীন সরাসরি ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহারও দিয়েছে।