সিপ্লাস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ভাটপাড়া রাস্তার মাথায় তাহেরা পোল্ট্রি ফার্মের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়েছে।এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম।
বুধবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়ার মো. হানিফ মিয়ার ছেলে মো. জামিল (৩২) ও ধনপুর গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে মো. মোজাম্মেল (৩৩)।
ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম বলেন, ‘চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।’ খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে কভার্ডভ্যানটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

