নিউজটি শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে জনদুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে জনদুর্ভোগ

সিপ্লাস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশের অভিমত, চট্টগ্রামমুখী গণপরিবহনের তীব্র চাপ ও পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৫টা থেকে শুরু হওয়া এ যানজটে ঈদে বাড়ি ফেরা মানুষ ও গাড়িচালকরা ভোগান্তিতে পড়েছেন ।

কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড থেকে ঊষা জুট মিল পর্যন্ত সড়কের দুইপাশে অন্তত দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছেন যাত্রী ও পণ্যবাহী পরিবহন। এতে করে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো হাজার হাজার মানুষ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তাদের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামমুখী পরিবহনের অতিরিক্ত চাপ ও পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করায় এ যানজটের সৃষ্টি হচ্ছে।

এর আগেও সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের ওই অংশে আটকা পড়ে শত শত গণপরিবহন। হাইওয়ে পুলিশের সহায়তায় দুপুরের পর থেকে মহাসড়ক ফাঁকা থাকলেও বিকেল সোয়া ৫টা থেকে আবারও যানজট শুরু হয়।