সিপ্লাস ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (০৪ জুন) সকাল থেকে এসব এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট বাড়তে থাকে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিমি এলাকাজুড়ে এই যানজট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বিশেষ করে পণ্যবাহী ট্রাক নিয়ে বিপদে পড়েছেন চালকরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ জুন) রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তবে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে। দ্রুত সময়ে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন।







