নিউজটি শেয়ার করুন

ঢাকা টেস্ট: ফলোঅন এড়ালো বাংলাদেশ

সিপ্লাস ডেস্ক: ঢাকা টেস্টের ১ম ইনিংসে মুশফিকের বিদায়ের পর বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। এরপর সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ-লিটন দাস দলকে বিপদমুক্ত করেন। লজ্জায় না ফেলে দলকে ফলোঅনের লজ্জা থেকে বাঁচালেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদে সংগ্রহ ৭৪.৩ ওভারে ২২৪/৬ (মিরাজ ৩৪*, লিটন ৪২*)। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৮৫ রানে।

১০৫ রানে ৪ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলো বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম ভালোই খেলছিলেন। চার মেরেই তৃতীয় দিনে রানের খাতা খুলেছিলেন মিঠুন। সকালে ওভারপ্রতি রান রেটটাও ভালো ছিলো। কিন্তু সেশনের শেষটা মনমতো করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পাতা ফাঁদে পা দেন মিঠুন। কর্নওয়ালের বলে ব্রাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে সমাপ্তি ঘটে তার ধৈর্যশীল ইনিংসের। তিনি করে ৮৬ বলে ১৫ রান।

১৪২ রানে বাংলাদেশ ৫ উইকেট হারানোর পরে মাঠে নামেন লিটন দাস। তিনি শুরুতেই ভুল করে বসেন। তবে ভাগ্যের জোরে রান আউট থেকে বেঁচে যান। কিন্তু রক্ষা হয়নি মুশফিকুর রহিমের। অর্ধশতক হাঁকানোর পরে আউট হন তিনিও। রিভার্স সুইপ করতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে না পেরে কাইল মেয়ার্সের তালুবন্দী হন। ফেরার আগে করেন ১০৫ বলে ৫৪ রান। তার ইনিংসে ছিলো ৭টি চার।

বাংলাদেশ ৬ উইকেট হারায় ১৫৫ রানে। মুশফিক ফেরার পরে লিটনের সাথে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানে আটকে রাখার পরিকল্পনা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। নিজেদের এই পরিকল্পনায় সফল হয়নি বাংলাদেশ। নিচের দিকের ব্যাটসম্যানদের নৈপুণ্যে ক্যারিবীয়রা দাঁড় করিয়েছে ৪০৯ রানের বড় সংগ্রহ।