নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে আসা ট্রেনে শিশু উদ্ধার, সন্ধান চায় পুলিশ

সিপ্লাস প্রতিবেদক: ঢাকা থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে আরাফাত (০৫) নামের এক শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

রোববার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ট্রেনটি চট্টগ্রামে আসার পর তাকে চট্টগ্রাম রেলওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার নাম মো. আরাফাত। বাবা মো. আলী মিয়া, মায়ের নাম ঝর্ণা। তাদের বাসা চকবাজার, আকাশ স্যারের বাড়ি। ছেলেটির বাবা-মায়ের সন্ধান পেলে চট্টগ্রাম রেলওয়ে থানার ডিউটি অফিসারের ০১৩২-০১৭৭৬৪৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।