Site icon CPLUSBD.COM

ঢাবির ভর্তি পরীক্ষা চবিতে

ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ উপলক্ষে দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু হল শাটল ট্রেন।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে।

চবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সকাল ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা। এবার ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ২১৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য পরীক্ষা চলাকালে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। আইনশৃংখলা বাহিনী আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। জালিয়াতি রোধে আমাদের বিশেষ টিম কাজ করছে।