নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়ায় চলছে ওএমএস’র চাল-আটা বিক্রি কার্যক্রম

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে রাঙ্গুনিয়া পৌরসভায় চালু হয়েছে করোনাকালীন বিশেষ ওএমএস (ওপেন মার্কেটিং সেল) কর্মসূচির আওতায় চাল-আটা বিক্রি কার্যক্রম।

রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পৌরসভার ঘাটচেক, ইছাখালী ও জুটমিল এলাকার এই তিনটি স্পটে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম চালানো হচ্ছে।

রোববার (১ আগস্ট) রাঙ্গুনিয়া পৌরসভার জুটমিল এলাকায় গিয়ে দেখা যায়, সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল ও আটা ক্রয় করছেন।

এদিন বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ওসমান গণি সোহেল, ইসকান্দর মিয়া, মো. জাফরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিক্রি কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল জানান, পৌরসভার তিনটি স্পটে একযোগে এই বিক্রি কার্যক্রম চলছে। গত ২৫ জুলাই থেকে চালু হওয়া বিশেষ ওএমএস কর্মসূচীর আওতায় প্রতিদিন একটি সেন্টার থেকে দেড় টন চাল এবং ১ টন আটা বিক্রি করা হয়।

প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে একজন ক্রেতার কাছে একবারে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করা হয় বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here