রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির আহবানে সাড়া দিয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার পোমরা ইউনিয়নের মল্ল্যিক্কার ঘোনা বিলে স্থানীয় কৃষক নূর হোসেনের ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি একে মামুনের নেতেৃত্ব এদিন এই কার্যক্রমে অংশ নেন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জয় রাজ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক আতিক হাসান ইমন, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াজ মোরশেদ, মো. সুজন, নিরব ইমন, তানজিল উদ্দিন সিজান, আবদুর রাকিব, মো. রবিন, আরিফ আহমেদ, মো. ফারুক, মো. মোজাম্মেল, মো, ইমরান, মো. জাহেদ, মো. আকিব, মো. রাহাত, মো. ফরিদ, মো. সোহেলসহ অর্ধশতাধিক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
একে মামুন বলেন, “আমরা ভোর ৬টা থেকে সকাল ১১ পর্যন্ত ধান কেটে কৃষক নূর হোসেনের বাড়ি পৌঁছে দিয়েছি। একদিকে লকডাউনের কারণে ধান কাটা শ্রমিক সংকট অন্যদিকে কালবৈশাখী তান্ডবের সম্ভাবনায় বিপাকে পড়া শ্রমিকদের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা ধান কাটা কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”








