রাঙ্গুনিয়া প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ৭০০ দুস্থ অসহায় মানুষ ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে এনএনকে ফাউন্ডেশন।
মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের অর্থায়নে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়ার নূর জাহান কমিউনিটি সেন্টার মাঠে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।
রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুল মাবুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, কিং সালমান রিলিফ সেন্টারের কর্মকর্তা আব্দুল্লাহ, আতেফ আলী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা হালিম আবদুল্লাহ, শফিউল আলম, এনামুল হক প্রমুখ।
শেষে ত্রাণ হিসেবে প্রতিজনকে ২৫ কেজি সমপরিমাণ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।








