রাঙ্গুনিয়া প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২২০০ দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার (১০ মে) দুপুরে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এসব সহায়তা দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, ফাউন্ডেশনের সদস্য আবুল কালাম, আবুল ফয়েজ, উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, ইউপি সদস্য শামসুল আলম, আওয়ামী লীগ নেতা আবু ছালেহ, লোকমানুল হক সওদাগর, আব্দুল আল হান্নান প্রমুখ।
উদ্বোধন শেষে স্থানীয় গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার দুস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছিল। ধারাবাহিকভাবে প্রতিবছর এই কার্যক্রম অব্যাহত রেখেছে এই দাতব্য প্রতিষ্ঠান।








