Site icon CPLUSBD.COM

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর প্রতিনিধি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার মো. আসলাম খাঁন এসব সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (১৮ মে) এসব সামগ্রীর প্যাকেট রাঙ্গুনিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল সাড়ে ৭কেজি করে চাল, ১ কেজি করে ডাল, তেল লবন, চিনি ও আধাকেজি সুজি। রাঙ্গুনিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি ‘র ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।