নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ার ১৫০টি দুস্থ পরিবার পেল ত্রাণ সহায়তা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম শুভ জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগ ও মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়৷

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে অসহায় ১৫০টি দুস্থ পরিবারকে ত্রাণ সহায়তা করা হয়।

উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি পলাশী মুৎসুদ্দীর সভাপতিত্ব ও উপজেলা তাঁতী লীগের আহবায়ক মোরশেদ তালুকদারের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আবু তাহের, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মুজিবুল হক হিরু, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, শওকত হোসেন সেতু, নিলুফা আক্তার নজরুল ইসলাম স্বপন, জসিম উদ্দিন মুন্সি, সিরাজুল করিম সিকদার, হান্নান চৌধুরী, নাছির উদ্দিন রিয়াজ, দেলোয়ার হোসেন, মো. দিদার, মোঃ মনোয়ার করিম সিকদার, ইলিয়াছ তালুকদার, ছালে আহম্মদ, ওসমান তালুকদার, আজম তালুকদার, মোক্তার হোসেন, খালেক মাতব্বর, ওসমান গনি, মো. হোসেন, মো. জাহেদ, মো. জাফর, জামাল উদ্দিন, সোহেল রানা, সুপায়ন সুশীল, বাবলা তালুকদার, সোহেল তালুকদার, আব্দুর রহিম, মো. ইয়াকুব, হোসেন তালুকদার, মো. বখতিয়ার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here