Site icon CPLUSBD.COM

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় বিনামূল্যে সার পেল ১০০ দুস্থ কৃষক

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় কৃষকদের বিনামূল্যে সার তুলে দেন ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীসহ অতিথিরা।

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ১০০ জন দুস্থ কৃষককে বিনামূল্যে সার দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেতাগী ইউনিয়নের বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে বেতাগী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী এসব সার দেন।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কুতুবুল আলম, বেতাগী ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুল আবছার, সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, ইউনিয়ন আ.লীগ নেতা মোহাম্মদ বাহাদুর, আজিজুল হক, যুবলীগ নেতা মো. রিপন, মো. মোস্তাক, ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন চৌধুরী শুভ, সিরাজুল হক সুজন প্রমুখ।