নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় লাশ দাফন টিমের জন্য পিপিই দিলেন গিয়াস উদ্দিন খাঁন স্বপন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গঠিত লাশ দাফন টিমের সদস্যদের জন্য পিপিই দিলেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহ সভাপতি ও বিটিভির প্রিভিউ কমিটির সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপন। করোনাই মৃত ব্যক্তির দাফন-কাফন কাজে স্বেচ্ছায় অংশ নেওয়া রাঙ্গুনিয়ার বিভিন্ন সংগঠনের মাঝে এসব পিপিই দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পিপিইগুলো হস্তান্তর করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও ত্রাণ সমন্বয় কমিটির আহবায়ক কামাল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ মোকাম্মেল হক শাহ, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া দক্ষিণ-মধ্যম শাখার সভাপতি জমির হোসেন মাস্টার, আহলে সুন্নাত কল্যাণ ট্রাস্টের অর্থ সম্পাদক হাফেজ আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাসেল, আক্তারুজ্জান আজাদ প্রমুখ। শেষে করোনায় মৃত ব্যক্তির দাফন কাজে স্বেচ্ছাসেবী দল গঠন করা গাউছিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমান এ এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ ও ইসলামি ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মাঝে পিপিইগুলো হস্তান্তর করা হয়।

উল্লেখ্য করোনাভাইরাসের শুরু থেকেই তথ্যমন্ত্রীর পক্ষে গিয়াস উদ্দিন খান স্বপন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক, রাঙ্গুনিয়ার পল্লী চিকিৎসক সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পিপিই সহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছেন। ছবির ক্যাপশনঃ তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় লাশ দাফন টিমের সদস্যদের জন্য পিপিই দিয়েছেন গিয়াস উদ্দিন খান স্বপন। তার পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পিপিইগুলো হস্তান্তর করছেন।