সিপ্লাস ডেস্ক: রাংগুনিয়ায় “শিক্ষা উন্নয়ন পরিষদ” চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ীর উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় মালেক সওদাগর বাড়ী ফোরকানিয়া মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক,মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার আব্দুল কাদের, সন্ঞ্চালনা করেন মুহাম্মদ আবদুল কাইয়ুম। অংশগ্রহন করেন আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল আলম,অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম,প্রচার সম্পাদক জোবায়েদ হোসেন ফাহিম, সদস্য জয়নুল ও শিক্ষা উন্নয়ন পরিষদের ছাত্রছাত্রীবৃন্দ।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম হেলালী।








