রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সুস্থতা কামনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদে আছর উপজেলা সদরের ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল থেকে তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মাওলানা মকবুল হোসেন।
দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট মুহাম্মদ সেকান্দর চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইসকান্দর মিয়া তালুকদার, সহসভাপতি মাস্টার দাউদুল ইসলাম, মাস্টার সৈয়দ নূর, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মোর্শেদুল আজিম চৌধুরী খোকন, মাস্টার খিজির হায়াত, মুহাম্মদ সেলিম, মাস্টার আবু জাফর, কাজী মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শরীফ, উকিল আহামদ, আবু বক্কর প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

