নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়ার শাহ আলম কলেজে দোয়া ও মিলাদ মাহফিল

 রাঙ্গুনিয়া প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সুস্থতা কামনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কলেজ গভর্নিং বডি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে পৃথক পৃথক এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের হলরুমে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ মান্নান চৌধুরী।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য সচিব বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য আবুল হাশেম, শওকত হোসেন সেতু, খোরশেদ আলম সুজন, মাহমুদুল হাসান বাদশা, হায়দার আলী, দোলন বড়ুয়া, মজিম আল দিন, মো. পারভেজ, মো. জামাল, আকবর হোসেন কুসুম, মো. ফোরকান, সোহেল খান, নজরুল ইসলাম, তৌহিদুল আজিজ মানিক, মো. রিমন, মো. মিনহাজ প্রমুখ।

এছাড়া কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক ও কাতার আওয়ামী লীগের সভাপতি অসুস্থ শফিকুল ইসলাম বাবুর সুস্থতা কামনায়ও এদিন দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করেন মাওলানা মো. হাশেম।

এদিকে তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা ইয়াছমিন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হোছাইন আহামদ এবং হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।