নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রী সকাশে রাঙ্গুনিয়ার পূনঃনির্বাচিত মেয়র

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার।

বুধবার (৩ মার্চ) রাতে তথ্যমন্ত্রীর ঢাকার মিন্টুরোডের বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে মেয়র পূনঃনির্বাচিত হওয়ায় মেয়র শাহজাহান সিকদারকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, সদস্য মো. আকতার হোসেন খাঁন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য ও ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন স্বপন, সাবেক চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. সেলিম, রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দিন রিয়াজ, ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলমসহ ও জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।