এহসান আল কুতুবী, কক্সবাজার: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ২দিনের সফরে কক্সবাজার আসছেন।
তিনি বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) বিকেল ৪ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।
পরদিন শুক্রবার ১৫ জানুয়ারী সকাল ১০টায় তিনি কক্সবাজার বেতার কেন্দ্র ও গেস্ট হাউস পরিদর্শন করবেন।
একইদিন সকাল ১১টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে এক সভায় মিলিত হবেন।
পরে বিকেল ৫ টায় তথ্যমন্ত্রী বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ জারিফ নাজমুল হাসান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

