নিউজটি শেয়ার করুন

তথ্য-প্রযুক্তি ব্যবহারে ভার্চুয়ালী অধস্তন আদালত পরিচালনায় নতুন বিজ্ঞপ্তি জারী

আদালত প্রতিবেদক: তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত ও ট্রাইব্যুনালসমুহে সকল প্রকার শুনানী (সাক্ষ্য গ্রহণ ব্যতীত), শারীরিক উপস্থিতে সাকসেশন ও অভিভাবকত্ব (Guardianship) নির্ধারণ বিষয়ক মামলা দায়ের ও শুনানী এবং ফৌজদারী নালিশী মামলা দায়ের, ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিগণের আত্মসমর্পণ দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানীর জন্য নতুন বিজ্ঞপ্তি জারী করেছেন হাইকোর্ট।

৬ আগস্ট শুক্রবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে প্রধান বিচারপতির অনুমতিক্রমে জেনারেল রেজিস্টার মো: আলী আকবর এর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারী করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি আইন, ২০২০ এবং (সুপ্রিম কোর্ট) কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি দরখাস্ত/ আপিল/ রিভিশন/ বিবিধ মামলাসহ সকল প্রকার শুনানি গ্রহণ (সাক্ষ্য গ্রহণ ব্যতীত) ও নিষ্পত্তির নিদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণপূর্বক সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণ বিষয়ক মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে।

আসামি আত্মসমর্পণের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিগণ অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণ করে আবেদন দাখিল করতে পারবেন। শুনানির পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে বলা হয়েছে, যাতে আদালত প্রাঙ্গণ এবং আদালত ভবনে জনসমাগম না ঘটে। শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কেউ এজলাস কক্ষে অবস্থান করতে পারবেন না। একটি আত্মসমর্পণ দরখাস্ত শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবী এজলাস ছাড়ার পর বিচারক পরবর্তী দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন। দেওয়ানি ও ফৌজদারি মামলায় সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতি অতিব অবশ্যক নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণের পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী হাজিরা প্রদান করিবেন। জামিন শুনানি ও আমলি আদালতের ধার্য তারিখে হাজিরার জন্য অভিযুক্ত ব্যক্তিকে কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাসে হাজির না করার জন্য বলা হয়ছে। তবে হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে আসামিকে ভার্চুয়ালি দেখে ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানি নিতে পারবেন বলেও নির্দেশনা ছিল। অন্যদিকে সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থযবিধি অনুসরণ পুবক শরীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। তবে এই আদেশ আগামী ৮ (আট) আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত পরবর্তীতে কোন আদেশ না হওয়া পর্যন্ত বলবত ও বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here