নিউজটি শেয়ার করুন

তাইতং পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৯ ঘটিকার সময় আন্তঃক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন,ছেলে মেয়েদের স্বপ্ন দেখাতে হবে তারা যেন ভালমানুষ হয়ে সমাজে ও রাষ্ট্রে একদিন মাথা উচু করে দাড়াঁতে পারবে,খেলাধুলা মন মানসিকতা সব সময় ভাল রাখে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া কে প্রাধান্য দিতে হবে,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার,তাই খেলাধুলার কোন বিকল্প নাই।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পুচিংমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,বিদুৎসাহী সদস্য হাইচিংমং মারমা,(কালা) সহ সভাপতি,বিমল চাকমা,জমিদাতা,মংথোয়াইরু মারমা,প্রধান শিক্ষক, মংথ মারমা,সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মন্ডলী ও অভিবাবকগন।

পরে ২৪ ইভেন্টের উপর ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন,পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।