নিউজটি শেয়ার করুন

তাজকিয়ার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিপ্লাস ডেস্ক: এস,জেড,এইচ,এম ট্রাস্ট নিয়ন্ত্রিত, সম্প্রীতি, শুভ্রতা,সর্বব্যাপিতা’র স্লোগানে আত্মোন্নয়ন মূলক তারুণ্য নির্ভর সংগঠন “তাজকিয়া’র” ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি

শুক্রবার(১ অক্টোবর) হামজারবাগ খানকাহ শরিফস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট মিলনায়তনে তাজকিয়ার কেন্দ্রিয় পর্ষদের সভাপতি আরেফিন রিয়াদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সালেহ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পায়রা উড়িয়ে উদ্বোধন করেন মাওলানা শায়েস্তা খান আল আযহারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সাবেক উপাচার্য ড. প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে ছিলেন তাজকিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের নুর অন্তু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া উপদেষ্টা শওকত হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, মাইজভাণ্ডারী একাডেমি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ।

উপস্থিত ছিলেন তাজকিয়া ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে কুর’আন তেলওয়াত করেন কেন্দ্রিয় সহ-সাংগঠনিক মাওলানা মুজিবুল হক, নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন মহানগর জোনের অর্থ সম্পাদক নুরুল হাসানাত, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মহানগর জোনের সদস্য সাইফুদ্দীন সোয়াদ এবং স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন।

মাইজভাণ্ডারী গান পরিবেশন করেন মরমী গোষ্ঠীর সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জাবের সরোয়ার, শামসুল হায়দার তুষার, ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন নয়ন শীল, সাইফুদ্দীন সোয়াদ।

কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন, বাঁশি সুর শুনান তাজকিয়া সাবেক সদস্য সাজিদ চৌধুরী।

অতিথিবৃন্দের নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

পরিশেষে, সভাপতির বক্তব্য ও মিলাদ ক্বিয়াম- মোনাজাতের মাধ্যমে অনু্ষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here