সিপ্লাস ডেস্ক: তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেনজামিন এমকাপা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জন মাগুফুলি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।
বেনজামিন ছিলেন পূর্ব আফ্রিকার দেশটির তৃতীয় প্রেসিডেন্ট। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। চিকিৎসাধীন অবস্থায় প্রশাসনিক রাজধানী দার এস সালামের একটি হাসপাতালে শুক্রবার (২৪ জুলাই) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
বিবৃতিতে মাগুফুলি বলেন, জাতির প্রতি তার (বেনজামিন মাকাপা) ভালোবাসা, মমত্ববোধ, পরিশ্রম এবং কর্তব্যবোধের জন্য তাকে চিরজীবন স্মরণ করবো।
এদিকে সাবেক প্রেসিডেন্ট বেনজামিন মাকাপার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিবৃতিতে তিনি তানজানিয়ার নাগরিকদের শান্ত, ধৈর্য এবং সংঘবদ্ধ থেকে কঠিন সময় পার করার জন্য আহ্বান জানিয়েছেন।

