Site icon CPLUSBD.COM

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমারখালিতে ২৬ মিলিমিটার, যশোরে ২২ মিলিমিটার, টাঙ্গাইল ও সাতক্ষীরায় ১৭ মিলিমিটার ও তাড়াশে ১৬ মিলিমিটার।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্র: বাসস