নিউজটি শেয়ার করুন

তাবিথের প্রার্থীতা বা‌তিল চেয়ে ইসিতে বিচারপতি মানিক

ঢাকা উত্ত‌রের ‌বিএন‌পি মেয়র প্রার্থী তা‌বিথ আউয়া‌লের ‌বিরু‌দ্ধে হলফনামায় তথ্য গোপন করার অ‌ভি‌যোগ তু‌লে প্রার্থীতা বা‌তিল চাই‌লেন অবসরপ্রাপ্ত বিচারপ‌তি শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা ক‌রে তিনি এ দা‌বি জান‌ান।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তারা এই বৈঠকে বসেন।

এর আগে বিচারপ‌তি মানিক গণমাধ্যমকে জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতিসহ নির্বাচনের আইনগত অযোগ্যতা-সংক্রান্ত অভিযোগ জমা দিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তিনি।