নিউজটি শেয়ার করুন

তালা-চাবিওয়ালা নিশো, ঘোড়া সওয়ারি মেহজাবিন

ctg news

সিপ্লাস ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক। আবারো একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘তালাচাবি’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকটি প্রচার হবে আগামী ৩১ মার্চ রাত ৯টা ৫ মিনিটে এবং ১লা এপ্রিল ইগল প্রিমিয়ার স্টেশনে।

তালা-চাবিওয়ালা নিশো, ঘোড়া সওয়ারি মেহজাবিনরাস্তার পাশেই তালাচাবির সরঞ্জাম-বক্স নিয়ে বসে বাহারুদ্দিন। নষ্ট তালা মেরামত করেন তিনি। আবার কখনও বানায় নকল চাবি। বাহারের সারাইখানার পাশেই ঘোড়াগাড়ির স্টেশন। এখান থেকে প্রতিদিন সে গাড়িতে যাত্রী উঠিয়ে দিন শুরু হয় কমলার। এর মালিক তরফদার। সে ঘোড়াগাড়ি কিনে যাত্রী পরিবহনের ব্যবসা শুরু করলে তার মাথায় আসে নতুন পরিকল্পনা। যাত্রী আকৃষ্ট করার জন্য সে কমলাকে ঘোড়া সওয়ারি বানিয়ে দেয়। বাহারের সঙ্গে কমলার চোখাচোখি হলেও কখনও কথা হয় না। একদিন কমলা বাহারের কাছে আসে একটি নকল চাবি বানানোর জন্য। সেদিনই তাদের প্রথম কথা হয়। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক নিবিড় হতে থাকে। এরমধ্যে বাহার প্রেম নিবেদন করে কমলাকে। তবে বাহারকে একটি শর্ত দেয় সে। নিজের একটি ঘর যেদিন হবে, সেদিন সে বিয়ে করবে। হঠাৎ একদিন কমলার কাছে সেই সুযোগটা আসে। তিনি জানায়, মালিক তরফদারের স্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি। তরফদারকেও রাতে থাকতে হবে সেখানে। ঘর আজ ফাঁকা! তাহলে কি বিয়ে করবে তারা? এমন ঘটনা নিয়ে এগোবে নাটকটির কাহিনী।
তালা-চাবিওয়ালা নিশো, ঘোড়া সওয়ারি মেহজাবিননির্মাতা বলেন, ‘জনপ্রিয় জুটি নিশো ও মেহজাবীন। তারা যে কোনও চরিত্র নিমিষেই মানিয়ে যান। এবারও তার প্রমাণ হবে। বিশেষ করে ঘোড়া সওয়ারি মেহজাবীনকে দেখে মুগ্ধ হবেন দর্শকরা।’