নিউজটি শেয়ার করুন

তালেবানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

ছবিঃ সংগৃহীত

সিপ্লাস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুলের আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে নেবার পাশাপাশি তালিবানের সঙ্গে যোগাযোগ করছে বলে পেন্টাগনের কর্মকর্তারা মঙ্গলবার জানান।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে আমাদের অপারেশনের ক্ষেত্রে তালিবানদের পক্ষ থেকে কোন প্রতিবন্ধকতা নেই।

তিনি আরও বলেন, বিমানবন্দরে থাকা আমাদের কমান্ডাররা বিমানবন্দরের বাইরে মাঠ পর্যায়ে থাকা তালেবান কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন, যা দিনে কয়েকবার ঘটেছে। কিরবি এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি।

তালেবান বিদ্রোহীরা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র এবং আর্ন্তজাতিক বাহিনী ২০০১ সালে তালেবানকে উৎখাত করেছিল।

সম্প্রতি তালেবান দ্রুত সামরিক অভিযান শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে দেশটির বেশিরভাগ অংশ দখল করে নেয়। এর ফলে আফগান বাহিনীর অনেক সদস্য পালিয়ে যায় বা আত্মসমর্পণ করে। খবরঃ ভয়েস অব আমেরিকার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here