বিনোদন ডেস্ক: অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। তাদের ডিভোর্স হয়েছে। একজন ঘরও বেঁধেছেন। তবু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রয়ে গেছে। একে অপরকে উদ্দেশ্য করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় চলে তাদের খুনসুটি।
১২ মে (বুধবার) রাত ৯.১৯ মিনিটে তাহসান তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন ‘I have a surprise for YOU this Saturday night…’। এর ঠিক ১ ঘন্টার মধ্যেই রাত ১০.১৬ মিনিটে মিথিলা তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন ‘Really !!??…….. Waiting for THE surprise’।
তবে তাহসান মিথিলার পাল্টাপাল্টি স্ট্যাটাস দেয়াকে অনেকে খুনসুটি মনে করলেও আবার অনেকেই মনে করছেন মিথিলা তার স্ট্যাটাসে খোঁচা দিয়েছেন তাহসানকে। এই নিয়ে মিথিলার কমেন্ট বক্সে তাহসান ভক্তরা নানা প্রকার গালাগালিও করছেন মিথিলাকে।
অনেকেই আবার মিথিলার বর্তমান স্বামী সৃজিতের মন্তব্যের আশাও করতে দেখা গেছে। তবে সৃজিতের সোশ্যাল একাউন্ট ঘুরে দেখা যায় এই বিষয়ে নিরব তিনি।
তবে কি হতে পারে তাহসানের সেই সারপ্রাইজ তা জানতে তাহসান ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদের পরদিন শনিবার পর্যন্ত।

