নিউজটি শেয়ার করুন

তায়কোয়ানডো ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন

সিপ্লাস প্রতিবেদক: তায়কোয়ানডো ফেডারেশন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক সুমন দে।

গত ১৮ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম স্বাক্ষরিত ৬ মাসের জন্য ঘোষিত ২৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটিতে জায়গা করে নেন রাউজানের সন্তান সুমন।

উল্লেখ্য, সুমন দে অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর। গত বছর তার নেতৃত্বে বাংলাদেশ তায়কোয়ান্ডো দল কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে একাধিক পদক জয় করে। তায়কোয়ান্ডোতে অবদানের জন্য তিনি বিশেষ সম্মাননাও লাভ করেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারায় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী ঘোষিত কমিটিতে সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাকে নির্বাচিত করা হয়।