সীতাকুণ্ড প্রতিনিধি: রং এর কাজ করার সময় সীতাকুণ্ডে তিনতলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মোঃ মোছলেম উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার(৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পৌরসভাস্থ ইয়াকুব নগর এলাকায় এঘটনা ঘটে। নিহত মোছলেম উদ্দিন উক্ত এলাকার রং মিস্ত্রী আবুল কাসেমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন।
জানা যায়, মোঃ আজমের মালিকানাধীন একটি তিনতলা বিল্ডিং এ রং এর কাজ করার সময় বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়া এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে তিনতলা থেকে নিচে পড়ে যায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।








